বদরের যুদ্ধ মুসলিম ইতিহাসের টার্নিং পয়েন্ট -মুসলিম লীগ


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বদরের যুদ্ধ মুসলিম ইতিহাসের টার্নিং পয়েন্ট। বদর দিবসের চেতনাকে বুকে ধারণ করলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার সব কিছুই অক্ষুণ্ণ থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। আজ (০৯ এপ্রিল, ২০২৩) ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে, দলীয় সভাপতি এড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে, বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত বদর দিবসের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আরও বক্তব্য রাখেন, মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, বি.এন.পি নির্বাহী কমিটির সদস্য এড. আবেদ রাজা, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বিআরপি সভাপতি অধ্যা: বজলুর রহমান আমিনী, এফডিপি সভাপতি ড. এ আর খান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল, দেশপ্রেমিক নাগরিক পার্টির সভাপতি আহছানউল্ল্যাহ শামীম, নবাব সলিমুল্লাহ একাডেমীর সভাপতি আব্দুল জব্বার, দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, জিনাফ সভাপতি মো: আনোয়ার, জমিয়ত উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক জয়নুল আবেদীন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাও: তোফাজ্জল মিয়াজী প্রমুখ।