
গ্রিন বন্ড গ্রহণকারী প্রতিষ্ঠান প্রাণ অ্যাগ্রো এই অর্থমুল্য গ্রিন ও এনার্জি কার্যকরী উদ্যোগের অর্থায়নে ব্যবহার করবে
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২১- প্রাণ আরএফএল গ্রুপ-এর প্রাণ অ্যাগ্রো-এর জন্য বাংলাদেশে প্রথম গ্রিন বন্ড-এর ব্যবস্থা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই বন্ডের ফেস ভ্যালু ১.৫০ বিলিয়ন টাকা। এই অর্থমুল্য প্রাণ অ্যাগ্রো-র গ্রিন ও এনার্জি-এফিসিয়েন্ট উদ্যোগের অর্থায়নে ব্যবহার করা হবে। এ উপলক্ষ্যে প্রাণ- আরএফএল গ্রুপ-এর প্রধান কার্যালয়ে এক আর্থিক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ-এর চেয়ারম্যান আহসান খান; স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর প্রতিনিধি হিসেবে সিসিআইবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্লায়েন্ট কভারেজ এনামুল হক; ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ফাইন্যান্সিয়াল মার্কেট মুহিত রহমান এবং হেড অব ফাইন্যান্সিং সল্যুশনস মোঃ মারুফ উর রহমান মজুমদার এবং ফখরুল আহসান, ম্যানেজার, কর্পোরেট ফাইন্যান্স, প্রাণ-আরএফএল গ্রুপ উপস্থিত ছিলেন।
প্রাণ অ্যাগ্রো লিমিটেড এই বন্ড থেকে প্রাপ্ত অর্থ বর্জ্য জল পুনর্ব্যবহার, বর্জ্য পচনের মাধ্যমে জলবায়ুর স্থিতিস্থাপকতা রক্ষা, গ্রামীণ ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই সামাজিক উন্নয়ন গড়ে তোলা, চুক্তিভিত্তিক জৈব চাষের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধির মতো অনন্য উদ্যোগের জন্য ব্যবহার করবে। এই বন্ড সম্পাদনে স্ট্যান্ডার্ড চার্টার্ড লিড অ্যারেঞ্জার এর ভূমিকা পালন করছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশের অগ্রগতি লক্ষণীয়। বর্তমানে টেকসই উন্নয়নের ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে রোল মডেল বিবেচনা করা হয়। এই যাত্রায় বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া ‘গ্রিন বন্ড’ স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর আরেকটি গৌরবময় মাইলফলক। আমি প্রাণ অ্যাগ্রো লিমিটেড-কে এই বন্ডের মাধ্যমে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য অভিনন্দন জানাই। এটি শুধুমাত্র দেশের প্রথম গ্রিন বন্ড-ই নয় বরং এটি সাসটেইনেবিলিটির প্রতি প্রাণ-এর প্রতিশ্রুতির একটি উদার দৃষ্টান্ত। প্রফেসর শিবলী রুবায়েত-উল- ইসলামের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনায় এই অগ্রণী ভূমিকাটি গ্রহণ সম্ভব হয়েছে। আমরা আশাবাদী, এই বন্ডটি অন্যান্যদের জন্য পথ প্রদর্শক এবং আর্থিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
আরএফএল গ্রুপ-এর চেয়ারম্যান আহসান খান বলেন, “আমরা সবুজ অর্থায়নের একটি নতুন যুগে প্রবেশ করছি। একটি সবুজ ও টেকসই ভবিষ্যত ব্যবসায় ও জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনাস্বরূপ। এই উদ্যোগে আমাদের সহায়তা করার জন্য আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কাছে কৃতজ্ঞ। বাংলাদেশে সবুজ অর্থায়নের ক্ষেত্রে
উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, তাই আমরা ভবিষ্যতে এর মাধ্যমে আরও অভূতপূর্ব উন্নয়নের জন্য আশাবাদী।” বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ঋণ পুঁজিবাজারে নেতৃত্ব দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
১৯৯৭ সালে থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফাইন্যান্সিং সলিউশন ইউনিট বিদ্যুৎ, টেলিযোগাযোগ, অবকাঠামো, খাদ্য ও পানীয়, টেক্সটাইল, পরিষেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ৭ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ ঋণ সুবিধা প্রদান করেছে।
Standard Chartered Bank arranges Bangladesh’s first ever Green Bond for Pran Agro Limited to support green and energy-efficiency initiatives
Nov 27, 2021, Dhaka – Standard Chartered Bank has arranged the first ever Green Bond in Bangladesh for Pran Agro Limited, a concern of PRAN-RFL Group. The total face value of the bond is BDT 1.50 billion. The proceeds of the bonds will be utilised to finance green and energy-efficient initiatives of PRAN Agro Limited.
Financial closure ceremony was arranged at the Head office of PRAN-RFL Group. Ahsan Khan Chowdhury, Chairman, PRAN RFL Group; Naser Ezaz Bijoy, Chief Executive Officer, Standard Chartered Bank, Bangladesh; Uzma Chowdhury, Finance Director, and Fakhrul Ahsan, Manager, Corporate Finance, PRAN-RFL Group; Enamul Haque, Managing Director & Head of Client Coverage, CCIB; Muhit Rahman, Managing Director & Head of Financial Markets; Md Maroof ur Rahman Mazumder, Head of Financing Solutions, all representing Standard Chartered Bank, Bangladesh was present on the occasion.
PRAN Agro Limited will use the proceeds this bond for initiatives such as recycling waste water, climate action through waste decomposing, building sustainable communities by providing employment among rural and poverty-stricken communities, preserving life on land through contract-based organic farming. Standard Chartered was the mandated lead arranger for this transaction.
Naser Ezaz Bijoy, Chief Executive Officer of Standard Chartered Bank Bangladesh, said “In the last 50 years, Bangladesh has come a long way and is seen in the international stage as a role model of sustainable growth. Bangladesh’s very first green bond is another milestone in this journey, one in which Standard Chartered is proud to have played a role. We congratulate PRAN Agro Limited for this ground-breaking bond. It is not only the first green bond in the country, it is a bold statement to PRAN’s commitment to sustainability. This pioneering transaction was achieved with the guidance of Bangladesh Security Exchange Commission, under the visionary leadership of Professor Shibli Rubayat-Ul-Islam. We hope that this bond will pave the way for others – highlighting that finance can play a role as an important force for good.”
Ahsan Khan Chowdhury, Chairman, PRAN RFL Group said “We are entering a new era of green finance. The transition to a greener, more sustainable future presents new opportunities for businesses and communities. We would like to thank Standard Chartered for working with us on this transaction. We see significant potential in the green finance space in Bangladesh, and look forward to more exciting developments in the future”
Standard Chartered is leading the debt capital market in Bangladesh as well as an acknowledged global leader in Asia, Africa and Middle East. Since pioneering in 1997, the Financing Solutions unit of Standard Chartered Bank has put together over USD 7.00 Billion equivalent local and foreign currency syndicated loan/debt facilities in power, telecommunication, infrastructure, food & beverage, textile, service and other key sectors












