বাংলাদেশ চেম্বারঅব ইন্ডাস্ট্রিজের টানা ২য় মেয়াদে দায়িত্ব গ্রহণ

আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), নব নির্বাচিত সভাপতি
নিজস্ব প্রতিবেদক :
৬ ফেব্রুয়ারি, ২০২১ শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর নব নির্বাচিত সভাপতি জনাব আনোয়ার -উল আলম চৌধুরী (পারভেজ) দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেন। বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), বিসিআই এর বোর্ড রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। সভার শুরুতে বিসিআই নির্বাচন বোর্ডের পক্ষ হতে আব্দুল হক, চেয়ারম্যান বিসিআই নির্বাচন বোর্ড বিসিআই নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) (চেয়ারম্যান, ইভেন্স গ্রুপ এবং সাবেক সভাপতি, বিজিএমইএ) বিসিআই এর সভাপতি, মিসেস প্রীতি চক্রবর্ত্তী (চেয়ারম্যান, ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল লি: এবং পরিচালক, এফবিসিসিআই) এবং শহিদুল ইসলাম নিরু (পরিচালক, ইকোক্যাম বাংলাদেশ প্রা: লি:) যথাক্রমে উর্ধতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বিসিআই ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে. আজাদ উপ¯ি’ত ছিলেন। বিসিআইর নেতারা জানান, নতুন কমিটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে পদক্ষেপ নেওয়া হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন সংগঠনের সাবেক নেতারা। স্বাগত বক্তব্যে মিসেস প্রীতি চক্রবর্ত্তী, উর্ধতন সহ-সভাপতি, বিসিআই কার্যক্রম উপ¯’াপন করেন এবং বলেন, সমগ্র বাংলাদেশের সকল শিল্পের জন্য একটি কমন প্লাটফর্ম হিসেবে বিসিআইকে গড়ে তুলতে চান এবং করোনা কালে ক্ষতিগ্র¯’ মাইক্রো ও ক্ষুদ্র শিল্প সহায়তার কাজ করবে বিসিআই।
অনুষ্ঠানে এ. কে. আজাদ বলেন, দেশে শিল্পায়ন ও কর্মসং¯’ান সৃষ্টি করতে বিসিআইকে সহযোগী ভূমিকা নিতে হবে। এ ছাড়া সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী কমিটিতে জোরদার ভূমিকা রাখতে হবে। করোনায় ক্ষতিগ্র¯’ শিল্প পুনুরুন্ধারে বিসিআইকে এগিয়ে এসে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান। বিসিআই সভাপতি বলেন যে, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্পচেম্বার সেহেতু ¯’ানীয় সকল শিল্পের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে আমাদের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে। তিনি বলেন যে, বাংলাদেশের অর্থনীতি মূলত গার্মেন্ট ও টেক্সটাইল, রেমিটেন্স এবং কৃষি খাতের উপর নির্ভরশীল। কিš‘ এলডিসি থেকে উত্তরনের পর অর্থনৈতিক
প্রবৃদ্ধি ধরে রাখতে হলে গার্মেন্ট ও টেক্সটাইল এর উপর নির্ভরশীলতা কমিয়ে কিছু সম্ভাবনা খাত যেমন লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প, হালাল পণ্য, ব্লু ইকোনোমি, চামড়াজাত পণ্য ইত্যাদি খাতের উন্নয়নের দিকে মনোনিবেশ করতে হবে।
বিসিআই নতুন উদ্যোক্তা সৃষ্টি, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উন্নয়ন এবং লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ভিত্তিক শিল্প খাতের উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিসিআই রংপুর বিভাগে সফর করে রংপুর বিভাগের অন্তর্গত অন্যান্য জেলা চেম্বারের সাথে সভা করেছে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন এর সাথে সভাও করেছে। এরই ধারাবাহিকতায় বিসিআই আগামীতে অন্যান্য বিভাগ সফর করে বিভাগের আওতাধীন জেলা চেম্বারগুলোর সাথে সভা করে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের সাথে একটি যোগাযোগ ¯’াপনের মাধ্যমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের যোজ প্রচেষ্টা করা হবে। বিসিআইকে আরও শক্তিশালী সংগঠনে রূপ দিতে এর কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়ে বিদায়ি কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মো: হেলাল উদ্দিন বলেন, ¯’ানীয় শিল্পের উন্নয়নে সুরক্ষা দেওয়া জরুরি। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব তুলে ধরবে বিসিআই। সভায় বিসিআই এর বিদায়ি পরিচালক এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি রিজওয়ান রহমান বিসিআই এর সাথে একত্রে দেশের ব্যবসা-বানিজ্যের সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন নবনির্বাচিত সহসভাপতি শহিদুল ইসলাম নিরু ।
সভায় অন্যান্যের মধ্যে, সর্বজনাব দেলোয়ার হোসেন রাজা, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, রেহানা রহমান, যশোদা জীবন দেব নাথ, রুসলান নাসির, মো: খায়ের মিয়া, জিয়া হায়দার মিঠু, শাহ আলম লিটু , চৈতন্য কুমার দে (চয়ন), নাজমুল আনোয়ার, মোহাম্মদ ইসহাকুল হোসেন সুইট, পরিচালক, বিসিআই।