বাণিজ্য যুদ্ধে হারছেন ট্রাম্প: বিজনেস ইনসাইডার

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, ইউরোপিয় ইউনিয়ন এবং কানাডার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাকেই নিজের বাণিজ্য নীতির প্রধানতম লক্ষ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার সকল চেষ্টাকে ব্যর্থ করে উল্লেখিত বাণিজ্য অংশীদারদের সঙ্গে ক্রমাগত বেরেই চলেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন জরিপে দেখা যায়, বাণিজ্য অংশীদারদের ওপর ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক স্বত্বেও কমেনি মার্কিন বাণিজ্য ঘাটতি।
বিশেষ করে, বাণিজ্য অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার যে পরিকল্পনা ট্রাম্প নিয়েছেন তা নিদারুণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, বলে জানায় অর্থনৈতিক গণমাধ্যম বিজনেস ইনসাইডার। শুক্রবার প্রকাশিত এক বাণিজ্য প্রতিবেদনে দেখা যায়, বাণিজ্য ঘাটতি পূরণের প্রাথমিক লক্ষ্যগুলো অর্জনে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে ট্রাম্পের বাড়তি শুল্কারোপ। মার্কিন পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের জুনে মাসে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো ৪ হাজার ৬৩০ কোটি ডলার। যা এর আগে মে মাসে ছিলো ৪ হাজার ৩২০ কোটি ডলার। এমনকি চলতি বছরের শেষ নাগাদ সামগ্রিক বাণিজ্য ঘাটতি ২০১৭ সালের বাণিজ্য ঘাটতির মাত্রা ছাড়িয়ে যাবার আশঙ্কায় করেছে দেশটির পরিসঙ্খান ব্যুরো। ফলে বাণিজ্য ঘাটতির দিক দিয়ে উল্টোরথে যাত্রা অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি।
এসময় মার্কিন পরিসংখ্যান ব্যুরো আরো জানায়, যুক্তরাষ্ট্রের সামগ্রিক জিডিপি’র তুলনায় তুলনায় বাণিজ্য ঘাটতির পরিমাণ ১ হাজার ৯৬০ কোটি ডলার। যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ৭.২ শতাংশ বেশী। এদিকে অপর এক প্রতিবেদনে দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানায়, বর্তমান প্রেক্ষপটে অধিকাংশ মার্কিন অর্থনীতিবিদই মনে করেন ট্রাম্পের বাণিজ্য নীতি ভুলপথে পরিচালিত হচ্ছে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়তি আভ্যন্তরীণ পণ্য চাহিদা সূচকই প্রকৃত অবস্থা প্রতিফলন করছে বলেই তারা অভিমত প্রকাশ করেছেন। তবে তাদের আশঙ্কা সাম্প্রতিক বাণিজ্য ঘাটতির তথ্য প্রকাশের পর আরো কঠোর বাণিজ্য শুল্কের পদক্ষেপ নেবেন ট্রাম্প। কারণ, এখন পর্যন্ত ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মূল লক্ষ্য চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে বিজয়ীর অবস্থানেই রয়েছে। মার্কিন পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মে মাসের তুলনায় জুনে চীনের সঙ্গে আরো ৩০ কোটি ডলার অতিরিক্ত বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের। যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ১০০ কোটি ডলার বেশী। এছাড়াও, শুধুমাত্র চলতি বছরের প্রথম ছয় মাসেই চীনের সঙ্গে বাণিজ্য ঘাঁটির পরিমাণ ১৮ হাজার ৫৭০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। যা ২০১৭ সালের শেষে ছিলো ১৭ হাজার ১১০ কোটি মার্কিন ডলার।
বিজনেস ইনসাইডার