
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সরকারের অতিরিক্ত সচিব মো. হাইয়ুল কাইয়ুম গতকাল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান পদে যোগদান করেছেন। ২০১৫ সালের ২ জুলাই তিনি বিসিআইসির পরিচালক (অর্থ) পদে যোগদানের পর সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি পরিচালক (বাণিজ্যিক) হিসেবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ইউরিয়া সার আমদানি ও সরবরাহের মতো স্পর্শকাতর বিষয়গুলো তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন।
মো. হাইয়ুল কাইয়ুম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৯৮৮ সালে চাকরিতে যোগদানের পর মাঠ পর্যায়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী হাইয়ুল কাইয়ুম পেশাগত জীবনে থাইল্যান্ড, ভারত, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও মিয়ানমার সফর করেন।











