বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক শিশু নিরাপত্তা বীমা দাবির চেক হস্তান্তর

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক শিশু নিরাপত্তা বীমা দাবির একটি চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার (০৯ জুন) বেঙ্গল ইসলামি লাইফের চৌদ্দগ্রাম ব্রাঞ্চ অফিস, কুমিল্লায় চেকটি হস্তান্তর করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এলিগেন্ট প্রকল্প প্রধান মোঃ জসিম উদ্দিন।
সম্মানিত বীমা গ্রাহক আমেনা আক্তার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শিশু নিরাপত্তা বীমা পলিসি গ্রহন করেন এবং ০২ টি কিস্তি
জমা করার পর তাঁর সন্তান মৃত্যুবরণ করলে বীমা আইন অনুযায়ী বীমা
চুক্তির ৭৫% সম্মানিত বীমা গ্রাহককে পরিশোধ করা হয়।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন এলিগেন্ট প্রকল্পের ডিপিএইচ মোঃ তাজুল ইসলাম, এপিএইচ মোঃ দেলোয়ার হোসেন, আরএসএম মোঃ বোরহান চৌধুরী এবং এসএম মোঃ জাকির হোসেন প্রমুখ।