বেসিসের নতুন সভাপতি সৈয়দ আলমাস কবীর

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের ২৬৪তম (জরুরি) সভায় পরিষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী সৈয়দ আলমাস কবীরকে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। এর আগেও তিনি বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেসিসের সভাপতির পদ থেকে তিনি গত ১০ জানুয়ারি পদত্যাগ করেন। কার্যনির্বাহী পরিষদের ২৬৪তম (জরুরি) সভায় সভাপতির শূন্য পদে সৈয়দ আলমাস কবীরকে সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তি