খোন্দকার জিল্লুর রহমান
নিজের অজান্তে ভালবেসে অবুঝমনে করেছিলাম কি কোন ভুল
আসলেই তুমি নিখাদ সোনা ছিলেনা কোন রং করা পুতুল।
রংধনুর রঙ্গে রং মিলিয়ে তুমি ছিলে স্বপ্নরঙ্গিন
স্বপ্ন স্বাদ উজাড় করে নিজেকে করেছ বিলিন।
প্রকৃতি আমায় দিয়েছে শুধু নির্মম নিষ্ঠুর ভালবাসা
তবুও হাল ছাড়িনি মনে মনে জাগিয়েছি নতুন আসা।
জীবনের গতি থামতে হলে থামবে তাতেই বা কি
মনের গতিতো থামেনা কখনো যদিও থাকি একাকি।
ভরা বরষার সেই ডুবু ডুবু জলে শাপলা পদ্ম ভাসে
শুপ্ত মনের আশাগুলি আজ তাই মৃদু মৃদু করে হাসে।
রং নেই তুলি নেই তবু নানা রঙ্গের ছবি আঁকে আকাশ
স্মৃতি নেই চিহ্ন নেই মনের তুলিতে সব করেছি প্রকাশ।
চোখের জলে রাঙ্গিয়ে রাঙ্গিয়ে একেছি তোমার ছবি
সব রং একাকার করে দিয়ে গেছ যখন ডুবেছে সন্ধারবি।
সোনালী ঊষার সোনা মুখ তোমার আমার তুলিতে আঁকা
ভোরের আলোতে মিশে গিয়ে আজ হৃদয় করেছ পাঁকা।
বরষার জল সরিয়ে গিয়েছে বাঁধিতেছে সবে ঘর
ভোরের আজানে চলে গিয়ে তুমি আমারে করেছ পর।
তোমার প্রদীপ জ্বালিয়ে তুমি রেখে গেছ আমার তরে
নিবে যাতে না যায় জ্বালিয়ে রেখেছি সকল চেষ্টা করে।
স্বাধ্য আমার আছে যেটুকু সবই দিচ্ছি তাদের করে
আমার মনের আয়নাতে তুমি থাকবে অনন্তকাল ধরে।










