
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বয়স্ক মানুষের সিদ্ধান্ত নিতে ও পরিকল্পনা করতে ‘ভ্যালিয়াম’এর নির্যাস থেকে তৈরি একটি ওষুধ কার্যকর ভূমিকরা রাখার পাশাপাশি মস্তিষ্ক বুড়িয়ে যাওয়া ঠেকিয়ে দেবে এবং তা স্মরণশক্তি অন্তত ৮০ শতাংশ পুনরুদ্ধার করবে। ৫৫ বছরের বেশি বয়সীদের এধরনের ওষুধ বিশেষ কার্যকর ফল দেবে। মস্তিষ্কের কোষগুলো সতেজ করে তোলা ছাড়াও তা বুড়িয়ে যাওয়া থেকে প্রতিরোধ করবে বলে গবেষকরা দাবি করছেন। স্টার ইউকে
গবেষক দলের প্রধান ড. এটিনি সিবিল্লি বলেন, মস্তিষ্কের পুরোনো কোষগুলো তরুণ কোষের মতই নিজেকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে। যা মানুষকে বুড়িয়ে যাওয়া থেকে ঠেকিয়ে দেবে। এধরনের ওষুধ ৫৫ বছরের বেশি বয়স্কদের জন্যে প্রতিদিনের ওষুধ হয়ে দাঁড়াবে। গবেষকরা বয়স্ক ইঁদুরের ওপর এ ওষুধ প্রয়োগ করে দেখেছেন প্রাণিটি ৮০ শতাংশ স্মরণশক্তি ফিরে পেয়েছে।
ড. সিবিল্লি আরো বলেন, গবেষণা আরো দেখা গেছে স্মরণশক্তি পুনরুদ্ধার করা গেলে বয়স্ক মানুষের নতুন করে কিছু শেখাও সম্ভব হবে। এছাড়া সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, নির্দেশনা দেয়া বা পরিকল্পনা তারা ফের নতুন করে করতে পারবেন। এছাড়া ডিমেনশিয়াতে আক্রান্ত হওয়াও ঠেকিয়ে দেবে ওষুধটি। এখন মানুষের ওপর ওষুধটি প্রয়োগ করে প্রাপ্ত ফলাফলের ওপর নির্ভর করছে এর বাজারজাত করার বিষয়টি।












