মো. মহব্বত উল্লাহ সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি ছিলেন।
১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জনকারী মহব্বত উল্লাহ ১৯৮৪ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে যোগদান করেন। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক পদেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার শুরুতেই তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সেখানে যোগদান করেন এবং নবপ্রতিষ্ঠিত ব্যাংকটির বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় জন্মগ্রহণকারী মহব্বত উল্লাহ দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি











