মার্কেন্টাইল ব্যাংকের নতুন ২ ডিএমডি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন শামীম আহমেদ ও নুরুল ইসলাম। শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুজনকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়ার খবর জানিয়েছে। এর আগে শামীম আহমেদ ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং নুরুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।
শামীম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান এ অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নেন। ১৯৯২ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে এবং ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। নুরুল ইসলাম ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে এবং ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন।