“মৃত শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্থর করল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন মৃত শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্তর করার ঘোষণা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার নিলুফার মানজুর ৫৫৬টি শেয়ার হস্তান্তর করবেন। এর মধ্যে থেকে ১৩৯টি শেয়ারের মালিকানা হস্তান্তর করা হবে উদ্দ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহীকে। কোম্পানির প্লেসমেন্ট হোল্ডার সৈয়দ নাসিম মনজুরকে ২৭৮টি ও আরেক উদ্দ্যোক্তা মিসেস মুনিজ মানজুরকে ১৩৯টি শেয়ার দেওয়া হবে।
কোম্পানিটির এই প্লেসমেন্ট শেয়ারহোল্ডার গত বছর ২৬ মে মৃত বরণ করেন।