বন্দরে বারভিডার জন্য অফিস প্রদান এবং বারভিডা সদস্যবৃন্দের প্রবেশ পাশ প্রদানের অনুরোধ
বারভিডা নেতৃবৃন্দ গত ১৮-১০-২০২০ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন এর সাথে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বারভিডা নেতৃবৃন্দ বন্দর চেয়ারম্যানকে বন্দরে প্রদত্ত সবধরনের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। গাড়ি আমদানি কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার মাধ্যমে মোংলা বন্দরের কার্যক্রম আরও উন্নত ও সমৃদ্ধ করার বিষয়ে তারা মত দেন।
বারভিডা নেতৃবৃন্দ বন্দরে বারভিডার জন্য একটি অফিস প্রদান, বারভিডা সদস্যবৃন্দের জন্য বন্দরে প্রবেশ পাশ ইস্যুসহ আরও কয়েকটি বিষয়ে বন্দর চেয়ারম্যানের সহায়তা চান।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বারভিডার অনুরোধগুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যতদ্রুত সম্ভব এগুলি বাস্তবায়নের আশ^াস দেন।
বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বারভিডা প্রতিনিধিদলে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাঃ সাইফুল ইসলাম (স¤্রাট), জয়েন্ট ট্রেজারার মোঃ সাইফুল আলম, কালচারাল সেক্রেটারি বেনজির আহমেদ এবং কার্যনির্বাহী পরিষদ সদস্য আবু হোসেন ভুইয়া (রানু), সৈয়দ জগলুল হোসেন, মোঃ জিয়াউল ইসলাম, আহসানুর রহমান আরজু, মোঃ মাহবুবার রহমান ও মোহাম্মদ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, পরিচালক, (ট্রাফিক) মোস্তফা কামাল প্রমুখ অংশ নেন।
উল্লেখ্য যে, মোংলা বন্দর প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় রিকন্ডিশন্ড মোটরযান আমদানিকারকবৃন্দ ২০০৯ সাল থেকে মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে বন্দরটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন; এ বন্দরটি বর্তমানে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। বারভিডাকে এজন্য বর্তমান সরকার স্বীকৃতিও দিয়েছে।
BARVIDA Leaders had meeting with Mongla Port Chairman
BARVIDA wants a office at port premises and port entry pass for the members
BARVIDA (Bangladesh Reconditioned Vehicles Importers and Dealers Association) leaders had a meeting yesterday (18-10-2020) with the Chairman of Mongla Port Authority Riar Admiral M. Shahjahan, npp, ndc, psc, Bn.
BARVIDA leaders thanked the Chairman for all out cooperation provided at the port. They emphasized on improving the port facilities and easing the services of the port. The BARVIDA President requested the Chairman for providing a office for BARVIDA and issuing port entry passes for the members of the association.
The port Chairman has taken the proposals warmly and assured the Business leaders of implementing those as soon as possible.
BARVIDA President Mr. Abdul Haque led the delegation. Vice Presidents of the association Mr. Mohd. Saiful Islam (Samrat) and Mr. Md. Jashim Uddin Mintu attended the meeting. Joint Treasurer of the association Mr. Md. Saiful Alam, Cultural Secretary Mr. Benazir Ahmed, and the Executive Members Mr. Abu Hossain Bhuiyan Ranu, Syed Jaglul Hossain, Mr. Md. Ziaul Islam, Mr. Ahsanur Rahman Arju, Mr. Md. Mahbubur Rahman and Mr. Mohammad Mokhlesur Rahman also joined the meeting.
High officials of Mongla port were present at the meeting.











