খোন্দকার জিল্লুর রহমান :
যদি তোর ডাকে কেউ না আসে
তবে নাকি একাই চলতে হয়,
একাই মানুষ মাতৃ গর্ভে
একাই মানুষ পিতায়
আবার একাই থাকা কবর ঘরে
একাই জ্বলতে হয় চিতায়
মধ্যখানে একটু সময়
কাউকে নেয় সঙ্গী করে।
কিছুটা সময় কাটিয়ে করে
একাই না থাকার অভিনয়।
যদি তোর ডাকে কেউ না আসে
তবে নাকি একাই চলতে হয়।

যদি তোর ডাকে কেউ না আসে
তবে নাকি একাই চলতে হয়,
এক পায়েতে দাড়িয়ে থাকা
তাল গাছটাও যে একা
দিনের শেষে ঘুমের বেশে
একাই সেদেশটাকে দেখা,
তখন কেউ কথা না কয়
সবাই থাকে একই সাজে
নেইকো সময় অন্য কাজে
একাই পড়ে থাকতে হয়।
যদি তোর ডাকে কেউ না আসে
তবে নাকি একাই চলতে হয়।
যদি তোর ডাকে কেউ না আসে
তবে নাকি একাই চলতে হয়,
একাই মানুষ ভাব আদর্শে
একাই মানুষ চিন্তায়,
তোমার ভাবনা সূর্য হয়ে
ডুবে যাবে যে সন্ধায়,
তোমার ভাবনা শুধুই তোমার
বুঝে নিয়ে যেতে হয়,
তোমার জীবন পথের মাঝে
কোন বাধাই কেহ নয়
যদি তোর ডাকে কেউ না আসে
তবে নাকি একাই চলতে হয়।
——–**——-













