অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
যশোর জেলা পরিষদ মিলনায়তনে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক কাজী মাসুম পারভেজ, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম, কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মিলন কুমার নন্দী ও ইস্টার্ন ব্যাংকের হেড অব রিটেইল খোরশেদ আনোয়ার। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সম্মেলনটির আয়োজন করে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির যশোর শাখার ব্যবস্থাপক মো. আবদুল হক, ওয়ান ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক আবু সাইদ মো. আবদুল মান্নাফসহ বিভিন্ন ব্যাংকের শাখাপ্রধান ও সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষার্থী ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বলা হয়, স্কুল ব্যাংকিং এখন অনেক দূর এগিয়েছে। সারা দেশে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৮৩৬টি। এতে টাকা জমা রয়েছে ১ হাজার ৪১৯ কোটি ৮৬ লাখ, যেখানে ৪০০ কোটি টাকা হলেই একটি আলাদা ব্যাংক খোলা যায়। সে হিসেবে স্কুল শিক্ষার্থীরা বর্তমানে প্রায় চারটি ব্যাংকের মালিক হয়ে গেছে। তবে স্কুল ব্যাংকিংয়ে গ্রামের চেয়ে শহরে গ্রাহকের হার বেশি।












