
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ আগামীকাল শনিবার থেকে দুই সপ্তাহের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলবে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ডা. দীপু মনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলা থাকবে। তবে, হলগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।












