অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
দেশে শিগগির চালু হচ্ছে ব্যাংকান্স্যুরেন্স। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্যাংকান্স্যুরেন্স পদ্ধতির পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করা হয়েছে।বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরিএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বলেন, বিমা গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তামাদি পলিসি হ্রাসেও আইডিআরএ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
অনুষ্ঠানে বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন ইউএমপি পদ্ধতি অধিকতর কার্যকর এবং ইউএমপি চার্জ হ্রাস করার প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি বিমা শিল্পের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইডিআরএ’র সদস্য মইনুল ইসলাম ও মো. দলিল উদ্দিন, বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মালিক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কুদ্দুস, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না, সন্ধানী লইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না, আলফা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শাইখ সিরাজ, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোহাবত উল্লাহ।
বিআইএ নির্বাহী কমিটির সদস্য, বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী, বিআইএ নির্বাহী কমিটির সদস্য ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, বিআইএ টেকনিক্যাল কমিটির সদস্য, বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ারনিউজ, ৩০ মে ২০২২












