
কলমে : খোন্দকার জিল্লুর রহমানঅভিলাষী মন যখন তখন
চঞ্চলা হাওয়ায় উড়ে
উড়ো উড়ো মনে মানেনা শাসন
বুঝাই কেমন করে।
বাশের বাঁশি বাজিয়ে বাজিয়ে
নিত্য পাগল করা।
উড়ে যেতে চাই দক্ষিণা হাওয়ায়
মাতিয়ে রেখেছি ধরা।
কাছে পেতে চায় বারে বারে তাই
মনটা কেমন করে।
অবারিত স্বাদ উপভোগ করতে
দুইহাতে জড়িয়ে ধরে।
হাতে হাত রেখে মায়া মমতায়
হাঁটতে ইচ্ছে করে ।
দু-জনে একসাথে জীবন সাজাতে
স্বপ্ন রঙিন করে ।
অতৃপ্ত হৃদয়ে তৃষিত আকাঙ্খা
সর্বদাই কাছে পেতে।
মনে মনে তাই সাজিয়ে রাখিতে
লাল গোলাপের পাপড়িতে।
বাসন্তী রঙের শাড়ির ভাঁজে
তোমার রূপের জাদু করা।
একটু একটু করে একান্ত আপনে
সাজাই মনের বসুন্ধরা।
দিনে রাতে শুধু গোপনে গোপনে
তাহারই বন্দনা করি।
ভেবে ভেবে তাই তোমাকে নিয়ে হাই
স্বপ্ন বাসর গড়ি।
রাজ নন্দিনীর সাজে সাজে তারে
রেখেছি সাজিয়ে অবিরত।
কাছে নিয়ে তাকে দেব প্রতিদান
অংক গুনে গুনে শতশত।
হেয়ালি মনের জমানো কথাগুলো
শোনাবো সারা রাত তাকে।
অবোধ আমি আজীবন যেন আমাকে
ভালোবাসায় সাজিয়ে রাখে।
ভোরের আলোয় চলে গেলে তুমি
আমাকে একাকী করে।
তবুও যেন তোমায় কাছে পেতে চাই
দু-হাতে জড়ায়ে ধরে।











