শিরোনাম : “ঘড়ি” (দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান:-

টিক টক, টিক টক, চলে ঘড়ি রাত দিন
নেই কোন বায়না পথচলা বিরাম হীন।
এক ই পথে কর্মরত টিক টক শত শত
নেই কোন ক্লান্তি চলাচল যে অবিরত।
কিবা দিন কিবা রাত নেই কোন দন্ধ
কখনো যে চলা তার হয় না কো বন্ধ।
সময় দিলে একবার বেজে উঠে বার বার
ঠিক সময় উঠানো যে এই তার কারবার।
ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে ঘন্টা
সঠিক সময় দিলে পরে ভাল থাকে মনটা।
মাস যায় বছর যায় দেয়ালেতে সোভা পায়
সংখ্যা দেখে হিসাব করে সময়টা যে বলা যায়।
কারো জন্যে কখনো যে করেনাকো দেরি
প্রতিযোগী নেই বলে এক ই পথে গুরি।
কাজ তার সব সময় ঠিক পথে চলা
সব কাজে সময়টাকে ঠিক ঠিক বলা।
রকমারি ঘড়ি আছে হিসেবের নেই শেষ
সুইস মেইড বলে সবে ঘড়ি আবিস্কারের দেশ।
পক্ষপাত নেই বলে সেই ক্ষোভে মরি
সময়টা যে ঠিক দেয় তার নাম ই ঘড়ি।
সব কাজে সব সময় ঘড়িটা যে দরকার
বুঝে শুনে বড় ঘড়ি লাগিয়েছে সরকার।
======