
কলমে : খোন্দকার জিল্লুর রহমান
বংশ মর্যাদা আর পদ পদবী আছে শুধু নামে
এসব এখন হাট-বাজারে বিকায় জলের দামে,
সৎ উপদেশ আর সৎ কর্মের মানুষ পাওয়া দায়
তাদের এখন সস্তা দামে কিনতে পাওয়া যায়।
হিতের কাছে সব বিপরীত দিচ্ছে মাথা ছাড়া
ন্যায়ের পথে চলতে গেলেই পড়বে হাত কড়া,
সৎ মানুষ আর সৎ কমের্র নেইকো কোনো দাম
অসৎ লোকেরা সহজ শর্তে বিকায় তাদের নাম।
স্বভাব চরিত্র যেমনই হোক তুমিই অনেক নামি
হাজার আকাম করেও থাকে সোনার ছেয়ে দামি,
সৎ-চরিত্রের সনদ এখন দেয়না পাড়ার লোকে
মেয়র যদি থাকেন রাজি কে আর তাঁরে রোখে।

মানি লোকের মান থাকেনা অ-মানুষের কাছে
তারাই এখন সমাজপতি বিবেক কোথায় আছে,
যে করেই হোক আজীবন ক্ষমতায় থাকা দরকার
তাদের কাজের সব সহায়তা দিবে নাকি সরকার।
আপনি বাঁচলে বাপের নাম সব জায়গাতে বলি
বাপ দাদাদের দাবিয়ে রেখে শির উঁচুতেই চলি,
কাটছে এখন জীবন-যাপন আগের চেয়ে ভালো
জ্ঞানী লোক জ্ঞান হারাবে নিব্বে জ্ঞানের আলো।
আমরা এখন সবাই মিলে আজব কাজ করি
বিপদ আসলে একসাথে সব দিব বিদেশ পাড়ি,
চরিত্র আর সনদ থাকলে কেযে মোদের রুখে
এক সনদে পাড়ি দিয়ে থাকবো বিদেশ সুখে।












