
কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ১৯/১১/২০২২
দেশের টাকা পাচার করে খেক শিয়ালের দল
নীতি কথা বলেই তাদের নিত্য চলাচল।
মুখেই তারা দেশ প্রেমিক অন্তরে তাদের বিষ
একবার তারা নৌকা সাজায় আবার ধানের শীষ।
অসৎ পথে কামাই করে গড়ে নিজের প্রাসাদ,
সুযোগ পেলেই দেশের সম্পদ করে আত্ম সাৎ।
দিনের বেলায় ধার্মিক সাজে মুখের ভাষায় মধু
চুরির কাজে পড়লে ধরা মুখে মারে থু থু।
সত্যের আড়ালে মিথ্যা বলা নিত্য যাদের কাজ
ঘৃনার চোখে দেখলেও তাদের একটুও হয়না লাজ।
শত লোক মরলেও দেশের যেই ক্ষতি না হয়
অযোগ্যের ক্ষমতায়নে দেশ ধ্বংস কারো কাম্য নয়।
হারাম হালাল বুঝেনা তারা বিবেক টাও শুন্য
দেশের টাকা পাচার করেই নিজেকে করে ধন্য।
দেশ প্রেমিকের লেবাছ পরে সততা মুখের ভাষায়
দেশের অর্থ পাচার করেই বিদেশে ঘর সাজায়।
অর্থ লোভী চাটার দল লজ্জা তাদের নাই
দিনে রাতে সুযোগ পেলেই করে খাই খাই।
আপন জনের মায়া ছেড়ে বিদেশ যারা যায়
জীবন বাজি রেখে তারা দেশে টাকা পাঠায়।
যাদের আয়ে দেশের লোকের সুখের বসবাস
অনিয়মের নিয়মে ফেলে তাদের করে সর্বনাশ।
অনৈতিক কাজে সৎ লোকেরা হারায় মনোবল
দেশের টাকা পাচার কারীরাই খেক শিয়ালের দল।












