শিরোনাম : রমজানের প্রার্থনা (দুষ্টি কলম)


: খোন্দকার জিল্লুর রহমান

যে আমাকে একান্ত গোপনে গোপনে
দুরে থেকেও রাখবে সযতনে,
হৃদয় গভীরে সে থাকবে চির কাল
শয়নে স্বপনে অন্তরের অনন্তকাল।
প্রাপকের সম্মানটুকু প্রাপ্যকে না দিয়ে
যদি মুল্যহীন করে নিজ হাতে,
কোন একদিন করিতে হবে শোধ
সেই ঋন তাকে স্বয়ং দুনিয়াতে।

অত্যাচারী জালিম কখনো পায়না সুখ
প্রকাশ্যে করলেও দান খয়রাত,
লোক দেখানোর সাজে মসজিদে গিয়েও
দু-হাত তোলে যদি করে মুনাজাত।
মনের অজান্তে যদি কখনো হয়ে যায় ভুল
স্রষ্টার নিকট করতে হবে প্রার্থনা,
অনুতাপে অনুতপ্ত হয়ে চাইতে হবে ক্ষমা
তবেই স্রষ্টা শুনবে তোমার আরাধনা।

মানুষকে মানুষ কখনো যদি করে ঘৃনা
আমলনামায় পাপ একটুও কমেনা,
সৃষ্টির সেরা মানুষ আশরাফুল মাখলুকাত
তারই পুর্ণ অর্জনে সদা কর সাধনা,
পাপীষ্ট ও যীনাকারী কখনো পাবেনা নাজাত
রিজিকের উপর যদি দেয় কালো হাত
বছর ঘুরে আসে নাজাতের মাস মাহে রমজান
সকল গুনাহ মাফ করে মোদেরে দিওগো মুক্তি দান।