শিরোনাম : শীতের আগমনে (দুষ্টি কলম)

খোন্দকার জিল্লুর রহমান :
হেমন্তের পর শীত এসেছে
চাদর মুড়িয়ে গায়,
ঘর বাড়ী আর মাঠে ঘাটে যেন
হিমেল বাতাস বায়।
ফুলের বনে মৌমাছিরা
করছে আনা গোনা।
মধুর লোভে শিয়ালটা যে
মৌচাকে দেয় হানা।
পৌষ মাঘ মাসে শীতের সকালে
পিঠে খাওয়ার ধুম।
চাচী জেঠাই মা বানিয়েছে পিঠা
রাতে থাকিয়া নির্ঘুম।
খেজুরের গাছ কাটিয়ে কাটিয়ে
টাঙ্গিয়ে দিয়েছে হাঁড়ি।
সকালে উঠিয়া রস সংগ্রহ
করে নিয়ে এসেছে বাড়ী।
খেজুরের রসের পায়েস রাধিয়ে
রেখেছে পাতিল ভরে।
সকালের রোদে পরিবারের সবে
খাবে আনন্দে পেট ভরে।
কৃষান ছেলেটা গরু নিয়ে মাঠে
গিয়েছে সকাল বেলা।
জেলে গেল ঝিলে মাছ ধরবে বলে
চালিয়ে কলার ভেলা।
কনকনে শীতে ভোর বেলাতে
গা শিরশির করে।
খড় কুটা দিয়ে আগুন জ্বালিয়ে
শরীর গরম করে।