সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ কর্তৃক আয়োজিত “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক “ইঅগখঈঙ ঈড়হভবৎবহপব’২০২৫” জানুয়ারী ১৮, ২০২৫ইং তারিখে এম. এইচ. শমরিতা হসপিটাল এন্ড মেডিকেল কলেজ অডিটোরিয়াম, তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-(বিএফআইইউ) এর সম্মানিত পরিচালক মো: মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর সম্মানিত পরিচালক শাফাফ রহমান (সাদ), এছাড়া বিশেষ অতিথি ও প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোঃ ইমতিয়াজ হারুন ও যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস। সভাপতিত্ব করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা, নিমাই কুমার সাহা । সভায় উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান, সি.এফ.ও. (চলতি দায়ীত্ব) ও ক্যামেলকো, আলহাজ্ব ইদ্রিছ মিঞা তালুকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়সহ সারাদেশ থেকে আগত উর্ধ্বতন প্রশাসনিক ও উন্নয়ন কর্মকর্তা এবং শাখা কার্যালয়ের অবলিখন কর্মকর্তাগন।