সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ‘‘ব্যবসা উন্নয়ন সভা’’ অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আগষ্ট ৯, ২০২৫ইং শনিবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড এর প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে সমগ্র বাংলাদেশ থেকে আগত একশত এর অধিক উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের নিয়ে ‘‘ব্যবসা উন্নয়ন সভা’’
অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মজিবুল ইসলাম, উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক শাফাফ রহমান সাদ, সভাপতিত্ব করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার সহ সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ।