সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংক-ব্যাংক্যাসুরেন্স কার্যক্রমের উদ্বোধন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক:
একই ছাতার নিচে ব্যাংকিং ও বীমা সেবা পৌঁছে দিতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি-র মধ্যকার ব্যাংক্যাসুরেন্স চুক্তির সফল কার্যক্রম ০৭/০৪/২০২৬ইং তারিখে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চ.দা.) মো: মাহবুবুর রহমান এবং হেড অব ব্যাংকাসুরেন্স বিভাগ আবদুল্লাহ আল মামুন সহ মিডল্যান্ড ব্যাংক পিএলসি-র এমডি ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ, ডিএমডি ও সিআরও মোহাম্মদ জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার, চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতার সহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।