সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। —বিজ্ঞপ্তি