
রফতানিতে বিশেষ অবদান রাখায় সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। সোমবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি তাঁকে সিআইপি ট্রেড-২০১৫ কার্ড তুলে দেন। তিনি এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে পদাধিকারবলে সিআইপি পেয়েছেন। সিআইপি হিসেবে তিনি সচিবালয়ে প্রবেশপত্র ও গাড়ির স্টিকার, জাতীয় বিভিন্ন অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ এবং ভ্রমণে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন।
S M Amzad Hossain, Chairman of SBAC Bank Ltd. received CIP (commercially important person) card from Commerce Minister Tofail Ahmed as ex-officio member of FBCCI in the trade category for 2015. Ministry of Commerce and Export Promotion Bureau (EPB) jointly organized a ceremony to recognize the CIPs in Export and Trade at Radisson Hotel in Dhaka on Monday. As a CIP card holder he gets special passes to enter the secretariat, use special stickers on her car, and receive invitations to attend some public functions.











