সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিইও নিয়োগ অনুমোদন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
নন-লাইফ বীমা খাতের ১ম প্রজন্মের কোম্পানী সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রস্তাবিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে খসরু দস্তগীর আলমের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ) ।
জনাব খসরু দস্তগীর আলম সাধারণ বীমা কর্পোরেশন হতে বর্তমান যে অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ করছেন তা অবশিষ্টাংশ বাতিল হওয়া সাপেক্ষে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের তারিখ হতে তার নিয়োগ কার্যকর হবে মর্মে জানানো হয়।