
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
স্ট্যান্ডার্ড ব্যাংক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রগতি লাইফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. জে. আজিম ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে প্রগতি লাইফ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সকল কর্মকর্তা গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা সেবা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর প্রধান ইনভেস্টমেন্ট বিভাগ, মুহাম্মদ আবদুল্লাহ সাদী এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ ¬এর মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী এবং ভারপ্রাপ্ত কোম্পানী সচিব মোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ উপস্থিত ছিলেন।










