
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আগামী ১৫ জুলাই শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০২১ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৪টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডারদের বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য জানিয়ে দেওয়া হবে।












