২৮শে মার্চ, ২০১৮ বুধবার বিকাল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে (হোসেন টাওয়ার, লেভেল-৯, বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা) ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যাক্ষ জনাব আব্দুস সহিদ, এমপি, প্রাক্তন চীফ হুইফ। আইডিআরএ এর সদস্য জনাব বোরহান উদ্দিন আহমেদ, বিআইএ এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং দেশের সকল ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানী সেক্রেটারী ও সিএফওগণ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রাক্তন চীফ হুইফ উপাধ্যাক্ষ আব্দুস সহিদ, এমপি । তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও দর্শনের উপর নানাদিক তুলে ধরেন। এ ছাড়াও আলোচক হিসাবে বঙ্গবন্ধুর এককালের তরুন রাজনৈতিক সঙ্গী, প্রবীন রাজনীতিবিদ ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানাদিক তুলে ধরেন। এছাড়াও আইডিআরএর সদস্য বোরহান উদ্দিন আহমেদ, বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য ও স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাবেক চেয়ারম্যান ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য বি এম ইউসুফ আলী, মেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান নূরুল ইসলাম, বিআইএ এর নির্বাহী কমিরি সদস্য ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান এনামুল হক, জনতা ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা ফজলুল হক খান, রুপালী ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা পি. কে. রায়, এফসিএ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পপানীর মুখ্য নির্বাহী কর্মকতা ড. সারওয়ার জাহান জামিল ও সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক বক্তব্য রাখেন।
আলোচনায় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়্েিত্ব নিয়োজিত প্রতিমন্ত্রী জাহিদ মালেক, এমপি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক এবং মতাদর্শের উপর বিস্তারিত আলোচনা করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
পরিশেষে বঙ্গবন্ধু মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও কল্যাণ কামনার্থে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল হালিম সিরাজী।












