এন্টি ড্রাগ ফেডারেশন’র আয়োজনে দিনব্যাপি কর্মশালা

রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন -এর আয়োজনে মাদককে রুখবো আজ, গড়বো সোনার বাংলাদেশ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন -এর প্রেসিডেন্ট, সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিায়াছ উদ্দিন আহম্মেদ। কর্মশালায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। খবর বিজ্ঞপ্তি

A day-long workshop on “Madok ke rukhbo aj, gorbo shonar Bangladesh” held today at the Conference Room of Department of Narcotics Control, jointly organized by Department of Narcotics Control and The Bangladesh Anti-Drug Federation. Al-Haj Nur Mohammed, President of The Bangladesh Anti-Drug Federation, former MP, and Chairman, Jamuna Bank Foundation chaired the workshop. Md. Jamal Uddin Ahmed, Director General, Depart of Narcotics Control was present as Chief Guest and Mirza Elias Uddin Ahmed, Managing Director and CEO was present as Special Guest. More than two hundred participants from more than hundred educational institutes attended the workshop.