মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ মেনে মানুষ এখন গৃহবন্দি এবং অনেক পরিবার কর্মহীন হয়ে অসহায়ভাবে জীবন যাপন করছে। সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগে অসহায়-দরিদ্রের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত এরই ধারাবাহিকতায় এবার অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন হোসনে শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধান সম্পাদক সুরুজ ইসলামের নেতৃত্বে আর্থীক সহযোগিতা এবং পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেছে। উল্লেখ্য চাল, ডাল, তৈল, লবন, চিনি, পিয়াজ, সেমাই, সোলা, খেজুর, হ্যান্ড সেনেটারীজ, সাবান ইত্যাদি। এসকল সামগ্রি সমিতির ৬৪২ জন সদস্যদের মধ্যে যে সকল সদস্য আর্থিক ভাবে অস্বচ্ছল ও কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে করোনা মানবেত্বরভাবে জীবন যাপন করছে সেই সকল সদস্যদের বাড়ী বাড়ী গিয়ে পৌচ্ছে দেওয়া হয়েছে। এছাড়াও এসকল ত্রান ক্ষুদ্র ব্যবসায়ী, রিক্সা চালক, গৃহ শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় গত ১০.০৪.২০২০ ইং তারিখ হতে ১২.০৫.২০২০ ইং তারিখ পর্যন্ত । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্ট ওমর ফারুক জালাল, উপদেষ্টা এস. এম শাহ জাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন উর রশিদ, মোঃ সামছুল হক সহকারী সাধারণ সম্পাদক, কোষাদক্ষ্য মাওলানা রহমাতুল্লাহ আমিনী, মোঃ কাইয়ূম খান সমিতির ক্রীড়া সম্পাদক, মোঃ সোহরাব মিয়া কার্যকারী সদস্য, মোঃইসমাঈল কার্যকারী সদস্য, হাজী মোঃ হারুন উর রশিদ সমিতির প্রচার সম্পাদক, নুরুল আমিনসহ সমিতির সাধারন সদস্য বৃন্দ। খবর বিজ্ঞপ্তি।











