যমুনা ব্যাংক লিমিটেডের বান্টি বাজার উপশাখা’র শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যমুনা ব্যাংক লিমিটেড এর ভুলতা শাখার অধীনে বান্টি বাজার উপশাখা’র শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মূর্তজা (পাপ্পা), আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহক।

Banti Bazar Sub Branch under the Bhulta Branch of Jamuna Bank Limited was inaugurated at Banti Bazar, Araihazar in Narayangonj recently. Alhaj Nazrul Islam Babu, Parliament Member, Narayangonj-2 (Araihazar) was present as the chief guest at the event. Gazi Golam Murtoza (Pappa), Ex-Chairman and present director of Jamuna Bank Limited and Md. Shohag Hossain TNO, Araihazar Upazilla  were also present as special guests. Mirza Elias Uddin Ahmed presided over the program. Senior officials of the bank, head of branches of that Locality, dignitaries and a huge number of customers were present in the branch opening program.