অর্থনীতির ৩০ দনি ডেস্ক:
ডিজিটাল প্রজন্মের জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এমজি বাজারের সঙ্গে গ্রুপবীমা চুক্তি স্বাক্ষর করেছে। ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এই গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
চুক্তিতে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং এমজি বাজারের পক্ষে প্রোপাইটর মো. মুকুল গাজী অন্তরঙ্গ পরিবেশে উক্ত চুক্তি স্বাক্ষর করেন।
অন্যদের মধ্যে এমজি ট্রেড ইন্টারন্যাশনালের পার্টনার মো. মোস্তাফিজুর রহমান, এম. জি ট্রেড ইন্টারন্যাশনালের উপদেষ্টা মুকুল সরকার এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মো. হাসান খান রিপন, ডিজিএম মো. আনোয়ার হোসেন সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।












