“প্রথম ইএসজি-লিঙ্কড ডেরিভেটিভ বাস্তবায়ন করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড”

অর্থনীতির ৩০ দিন ডেস্ক:-
ট্র্যাফিগারার ইএসজি পারফরম্যান্স সহযোগী প্রথম কমোডিটি-লিঙ্কড ডেরিভেটিভ এটি (ঢাকা, ৪ মে, ২০২১)- শীর্ষ স্থানীয় কমোডিটি ট্রেডিং ক্লায়েন্ট ট্র্যাফিগারার জন্য ইএসজি (এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স)- বেঞ্চমার্ক এর সাথে সম্পৃক্ত প্রথম কমোডিটি হেজ-এর মুল্য নির্ধারণ করার ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই লেনদেনটি ড্রাইভেটিভ রিস্ক ম্যানেজমেন্ট, গ্রিনহাউস গ্যাস সম্পৃক্ত টেকসই লক্ষ্যমাত্রা, এবং বেস মেটালসাসটেইনেবল সোর্সিং এর সমন্বয় ঘটায়।
লেনদেনটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে ট্র্যাফিগারাকে পূর্ব-শর্ত অনুযায়ী ইএসজি লক্ষ্যমাত্রা -অর্জনের ভিত্তিতে নির্ধারিত হেজিং হারে প্রিমিয়াম বা ছাড় দেওয়া যায় । লক্ষ্যমাত্রাগুলো শীর্ষস্থানীয় থার্ড পার্টি প্রোভাইডার , ইআরএম, সার্টিফিকেশন এন্ড ভেরিফিকেশন সার্ভিসেস এর মাধ্যমে সঠিক নিয়মে স্বতন্ত্রভাবে পর্যবেক্ষণ ও রিপোর্ট করা হবে । ট্র্যাফিগারা এশিয়া-প্যাসিফিক-এর সিইও চিন হুই ট্যান বলেন, “আমরা ধারাবাহিকভাবে ও সুসংগত উপায়ে আমাদের দৈনন্দিন কার্যক্রমগুলোর সাসটেইন্যাবিলিটি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার একটি
অন্যতম প্রধান স্তম্ভ হলো পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনা। সাসটেইন্যাবিলিটি বৃদ্ধির লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে বাস্তবায়িত এই ডেরিভেটিভ লেনদেন আমাদের এগিয়ে চলার পথে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর হেড অব ফাইন্যান্সিয়্যাল মার্কেটস সেলস শারদ দেশাই বলেন, “আমাদের গ্রাহকদের সাসটেইন্যাবিলিটি বাড়ানোর লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পুঁজি সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং ইএসজি-লিঙ্কড ডেরিভেটিভ লেনদেনে আমরা সহযোগিতা করে থাকি। ঝুঁকি ব্যবস্থাপনা ও স্থায়ীত্ব লক্ষ্য অর্জনে ট্র্যাফিগারাকে
সহযোগিতা প্রদানের প্রয়াসে প্রথম ইএসজি-লিঙ্কড ডেরিভেটিভ লেনদেন স্ট্রাকচার করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”
বিস্তারিত তথ্যের প্রয়োজনে যোগাযোগ করুন –
বিটপী দাশ চৌধুরী
হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড আন্ড মার্কেটিং,
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
ইমেইল – BitopiDas.Chowdhury@sc.com
স্ট্যান্ডার্ড চার্টার্ড – বিশ্বের ৫৯ টি দেশের প্রগতিশীল বাজারে আমরা একটি ও প্রধান আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি ৮৫ টি দেশের গ্রাহকদের সেবা দিয়ে আসছি। আমাদের মূল লক্ষ্য ব্যবসায় ও প্রগতিকে নতুন আঙ্গিকে সামনের দিকে
নিয়ে যাওয়া এবং আমাদের মান ও ঐতিহ্য এর মূলমন্ত্র – ‘হেয়ার ফর গুড’। স্ট্যান্ডার্ড চার্টার্ড এর পিএলসি লন্ডন ও হংকং এর স্টক এক্সচেঞ্জ এবং ভারতের মুম্বাই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.sc.com
ব্লগ পড়তে ভিজিট করুন BeyondBorders
এছাড়াও আমাদের ফলো করুন টুইটার , লিংকডইন এবং ফেইসবুকে ।
আমাদের নতুন ব্র্যান্ড- স্ট্যান্ডার্ড চার্টার্ডে আমরা সর্বদা আমাদের গ্রাহকদের সেরা সেবা পৌঁছে দিতে চেষ্টা করি। আমরা সম্প্রতি আমাদের ব্র্যান্ডকে উন্নয়ন এবং উদ্ভাবনের মাধ্যমে বিবর্ধিত করেছি যা আমাদের ব্যবসায়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে
INTERNAL
যাবে। আমাদের নতুন লোগোতে প্রগতিশীলতা এবং কর্মতৎপরতার প্রতিফলন ঘটেছে যা সমগ্র এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের ১৬০ বছরের ইতিহাস তুলে ধরে। ২০২১ ফেব্রুয়ারী মাস থেকে, আমাদের নতুন ব্র্যান্ডটি ধীরে ধীরে ক্লায়েন্ট টাচপয়েন্টগুলিতে প্রবর্তন করা হবে। এর মাধ্যমে আরো উন্নতমানের ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স প্রদানে, আমাদের বিশ্বব্যাপী রূপান্তরের সূচনা হবে।