“আগামী ১১ অক্টোবর এনভয় টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা”


খোন্দকার জিল্লুর রহমান :-
বস্ত্র খাতের কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উক্ত সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।