
খোন্দকার জিল্লুর রহমান :
পুঁজিবাজারের বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ষ্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটি ফেসভ্যালুতে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। ।
ডিএসই সূত্রে জানায়, সম্ভব্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলন করবে।শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিয়ে কোম্পানিটি এই শেয়ার ইস্যু করতে পারবে।
এনভয় টেক্সটাইল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উচ্চ মূল্যের ঋণ পরিশোধ এবং ব্লেন্ডেড ইয়ার্ন উৎপাদন সম্প্রসারণ করবে বলে যানা যায়।










