অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি এক বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সমুদ্র সৈকত কক্সবাজারে বেস্ট ইলেক্ট্রনিক্স এর বাৎসরিক ডিলার সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কক্সবাজারের স্যায়মান বীচ রিসোর্টের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সারাদেশের শতাধিক ডিলার ও বেষ্ট ইলেক্ট্রনিক্সের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর এই আয়োজনে ২০১৭ সালের সেরা ডিলার হিসেবে মোটরবাইক জিতে নেন শেরপুর, বগুড়ার, সিনথিয়া ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী জনাব শফিকুর রহমান। তিনিসহ আরও অর্ধশত ডিলারের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা ও বিদেশ ভ্রমনের টিকেট তুলে দেন বেষ্ট ইলেক্ট্রনিক্স-এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান ও পরিচালক সৈয়দ আশহাব জামান।
২০১৮ সালের মধ্যে ২০০ ডিলার প্রতিষ্ঠিত করার টার্গেট ও দিক-নির্দেশনামূলক আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপনী ঘোষণা করা হয়।











