অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদি ‘এসটি-১’। ৩০ জুন ২০১৭ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
গতকাল শেয়ারদর তিন দশমিক শূন্য চার শতাংশ বা এক টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৬৪ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৬৪ টাকা ২০ পয়সা। দিনজুড়ে ২২ লাখ ৯৮ হাজার ৩০৮টি শেয়ার মোট দুই হাজার তিনবার হাতবদল হয়, যার বাজারদর ১৪ কোটি ৭৩ লাখ ৩৩ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৬১ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৪ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৫৩ টাকা থেকে ৬৮ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।
কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করেছে। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা সাত পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ২০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৮৩ কোটি দুই লাখ ৭০ হাজার টাকা।
৭০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৬১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৮৫ কোটি ১২ লাখ টাকা। কোম্পানিটির ৩৬ কোটি ১২ লাখ ৮৪ হাজার ৭০৯টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৭০ দশমিক ৫৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ১৮ দশমিক ১০ শতাংশ, বিদেশি দশমিক ৮৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১০ দশমিক ৪৭ শতাংশ শেয়ার।










