“মিট দ্যা অ্যাম্বাসেডর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস”


বাংলাদেশের আগামী নির্বাচন মনিটরিং করবে আন্তর্জাতিক সম্প্রদায়
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশের আগামী নির্বাচন মনিটরিং করবে আন্তর্জাতিক সম্প্রদায় ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ও সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সমাজের সব প্রতিষ্ঠানের। আগামী নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় মনিটরিং করবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)’ এবং ফ্রিডরিক-ইবার্ট স্ট্রিফটাং (এফইএস) বাংলাদেশ।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে যুক্তরাষ্ট্র: পিটার হাস
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফইএস বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ফেলিক্স কোলবিজ।
তিন পর্বের এ অনুষ্ঠানের প্রথম অংশে ছিল রাষ্ট্রদূতের বক্তব্য, দ্বিতীয় অংশে রাষ্ট্রদূতের সঙ্গে একটি আলোচনা পর্ব- যেখানে সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানের শেষ অংশে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে আমন্ত্রিত সাংবাদিকরা সরাসরি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন। এ অনুষ্ঠানে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরাও অংশ নেন।
রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে মানবাধিকার, গুম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সর্বদা সচেতন এবং এটা নিয়ে তারা বার বার বাংলাদেশে কথা বলেছে। মানবাধিকার তাদের কাছে সবসময় প্রাধান্য পায় বলেও তিনি জানান।
শাস্তি নয়, আচরণ পরিবর্তনের জন্য র‍্যাবের নিষেধাজ্ঞা: পিটার হাস