

কলমে : খোন্দকার জিল্লুর রহমান-
তারিখ : ১৬/০১/২০২৩
শীত সকালে টান্ডা হাওয়ায়
পাখির ডাকে ঘুম ভেঙ্গেযায়
ভোরের সূর্য জানিয়ে দেয়
সোনালী রোদে স্নিগ্ধ সকাল ।
রাখাল ছেলে সবুজ মাঠে
চরায় গরু বাজিয়ে বাঁশি
বাঁশির সুরে মন উদাষী
রয়না ঘরে প্রেম প্রেয়সি।
উথাল পাতাল সুরে মাতাল
মন মানেনা সকাল বিকাল
সকাল তারই কষ্টে কাটে
বিকালে যায় নদীর ঘাটে।
শীতের মাসে খেজুর গাছে
রসের হাঁড়ি টাঙ্গিয়ে আসে
হরেক রকমের বনাবে পিঠা
দুধপুলি আর খেজুরের রসে।
সকাল বেলা কৃষক মাঠে
সবজি নিয়ে যায়যে হাটে
ফিরছে বাড়ি বিকেল সাঁঝে
মন আনন্দে জীবন কাটে ।
দক্ষিনা হাওয়ায় ফুলের বনে
বাজে বাঁশি মনের কোনে
শীত পেরিয়ে বসন্ত আসে
চঞ্চলা প্রান চৈত্র মাসে।












