একেএম শাহনেওয়াজ ঢাকা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
একেএম শাহনেওয়াজ ১৯৮৯ সালে তত্কালীন আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক (এমসিবি), ব্যাংক এশিয়া লিমিটেড ও ঢাকা ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারী একেএম শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি দেশ-বিদেশে ম্যানেজমেন্ট ও লিডারশিপসহ ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি বিভিন্ন পেশাজীবী ক্লাব ও সংগঠনের সঙ্গে জড়িত। —বিজ্ঞপ্তি











