শিরোনাম : এক দিন পহেলা মে (দুষ্টি কলম)


 : খোন্দকার জিল্লুর রহমান

আমি শ্রমিক, খেটে খাই তুমি কি আমাকে চেননা
চিনবে কি করে কারন তুমিতো নিজেকেই বুঝনা,
আমার দেহের ঘামে গড়া তোমার রাজপ্রাসাদ খানা
তুমি তার পরিচয় দিতে কখনোই গর্ব বোধ করনা।

আমি শ্রমিক, শ্রমিকের মুল্য তুমি কখনোই বুঝনা
কাজ শেষ হয়ে গেলে তুমি হয়ে উঠ বড় অচেনা,
আমার কষ্টের সিড়ি বেয়ে তোমার লালিত বাসনা
তবুও তোমরা দিতে চাওনা শ্রমিকের ন্যায্য পাওনা।

আমি শ্রমিক, দিয়ে যাই আজীবন অট্টালিকা গড়ে
দিনের শেষে নিজে গিয়ে ঘুমাই ছোট্ট কুড়ে ঘরে,
তোমরা কাটাও নির্গুম রজনি মখমলের বিছানায়
আমরা থাকি ছোট্ট মাটির ঘরে নান্দনিক কল্পনায়।

আমি শ্রমিক, শ্রম-সাধনায় গড়ি আকামচুম্বি অট্টালিকা
শ্রমিকের শ্রমেগড়া প্রাসাদে তোমাদের নিত্য অহমিকা
তোমরা মালিক উর্ধশ^াসে চলে করে নিত্য হাহাকার
দিনের শেষে নাপাবার আকাঙ্খায় সব করো একাকার।

আমি শ্রমিক, চাইনা ১লা মে এক দিনের অঙ্গিকার
৩৬৫ দিনই হবে ১লা মে এটাই শ্রমিকের অধীকার
শ্রমিকের ঘামে মালিকের দামে থাকবেনা কোন ব্যবধান
উভয়ের মাঝে সমোযোতা সাজে হবে বৈসম্যের অবসান।
-: সমাপ্ত :-