শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। রাজধানীর একটি হোটেল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মো. গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকটির ১১৩টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।











