শিরোনাম : ধর্ষিতার আর্তনাদ (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান –
তারিখ : ২০০৭২০২৩ বাসভবন

দ্রোহের অনলে পুড়িয়ে যখন দেখি মৃত্যুর পুর্বাভাস
ধর্ষিতা মা ধর্ষিতা বোনের কন্ঠে শুনি করুন দীর্ঘশ্বাস
বিদগ্ধ ভাসনার তপ্ত ললাটে চুমা চুমি অদৃশ্য থাবার
অগ্নিস্পুলিঙ্গ মাখা রক্তিম চক্ষু নিভে আসে বার বার।

বেঘ্র মুর্তি তিব্র দহন হায়েনার ছোবলের রক্তের আভাস
মর্মদন্ত ছিড়ে আনে নখের আঁচড়ে ধর্ষিতা নারীর অন্তঃর্বাস
উন্মাদ উন্মাদনায় নগ্ন নিত্যে রক্ত পিপাশু পিশাচের দল
অসভ্যতার বেড়াজালে সভ্যতাকে করেছে শুন্য মনোবল।

রক্তাক্ত বসন বিরামহীন দহন ধীরে ধীরে মৃত্যুর আলিঙ্গন
সীমাহীন যন্ত্রনা অসহ্য বেদনা অক্লান্ত দেহের রক্তাক্ত সমাপন
যন্ত্রনার যঠরে অবদমিত আক্রোশ জেগে উঠে ক্ষনে ক্ষনে
নিলামে বিকায় রক্ষিত আমানত ঘৃনিত হয়ে মনে মনে।

রক্ষকের হাতে ভক্ষকের ভুমিকা আগ্নেয় গীরির দাবানল
অগ্নুৎপাতে আবৃত আব্রু নখের আঁচড়ে হয়ে যায় পদতল
নির্যাতিতার দেহের ফোটা ফোটা শ্রোতে চিহ্নিত রক্তের দাগ
বর্বরতায় গড়া পাপের স্বর্গ আর্তনাদে হয়ে যাবে ভাগ ভাগ।

নিথর দেহ নিস্তব্দ জীবন উল্লাসের আড়ালে মুল্যায়ীত সমাজ
ভোগের তপ্ত জিহ্যব্বায় চাটিয়া চাটিয়া দর্পে তুলেছে আওয়াজ
তবুও নারী ভোগের সামগ্রি হয়ে আজো রহিবে কি চিরকাল
সমাধান হোক অজোচিত ভাসনা নির্ভয়ে চলবে নারী সকাল-বিকাল।