ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে পুরস্কৃত করেছে লন্ডন থেকে প্রকাশিত মাসিক ইউরোমানি। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সম্প্রতি হংকংয়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবসাবিষয়ক সাময়িকীটির দেয়া ‘বাংলাদেশের সেরা ব্যাংক ২০১৮’ ট্রফি গ্রহণ করেন। ইউরোমানির সম্পাদক ক্লাইভ হরউড ও ইবিএল ফিন্যান্স (হংকং) লিমিটেডের প্রধান নির্বাহী সোহেল মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। টানা তিন বছর ইবিএল এ পুরস্কার অর্জন করল।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউরোমানি অ্যাওয়ার্ডস এক্সিলেন্সের জন্য বাংলাদেশকে প্রথম তালিকাভুক্ত করা হয়। গত পাঁচ বছরে ইস্টার্ন ব্যাংক সবচেয়ে বেশিবার ইউরোমানি পুরস্কার লাভ করেছে। বিজ্ঞপ্তি











