নেসলে বাংলাদেশের নতুন এমডি দীপাল আবিবীক্রামা

দীপাল আবিবীক্রামা সম্প্রতি নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্টেফান নর্দের স্থলাভিষিক্ত হলেন।
নেসলে বাংলাদেশে যোগদানের আগে দীপাল আবিবীক্রামা নেসলে লংকা লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সেলস) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে কোম্পানিটির বিপণন বিভাগে যোগ দেন। দীপাল আবিবীক্রামা নেসলে শ্রীলংকাসহ ভারত, অস্ট্রেলিয়া (ফিজি ও পাপুয়া নিউগিনি) ও মালয়েশিয়ায় দীর্ঘ ১৫ বছর কাজ করেন। ভারতের নেসলে প্রফেশনালের সঙ্গে কাজ করার সময় তিনি ‘বেভারেজ ভেন্ডিং বিজনেস মডেল’ কার্যকরের লক্ষ্যে হেড অব সেলস অপারেশনস হিসেবে মুখ্য ভূমিকা পালন করেন। ২০১৪ সালে তিনি নেসলে লংকা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (সেলস) হিসেবে নিয়োগ পান। বিজ্ঞপ্তি