
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
বীমা আইন ২০১০ এর খসড়া সংশোধনী চূড়ান্ত করার পরিকল্পনা নিয়ে খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং বীমা বিশ্লেষকদের মতামত আহবান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ২৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং খাত সংশ্টলিষ্ট জনসাধারণকে এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।
২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র পরিচালক (আইন) মোহা. আবদুল মজিদ স্বাক্ষরিত এতদ সংক্রান্ত একটি চিঠি ইন্স্যুরেন্স একাডেমি, বিআইএ ও বিআইএফসহ সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।
আইডিআরএ বলছে, বীমা খাতের উন্নয়নের স্বার্থে ও বীমা গ্রাহকদের স্বার্থ যথাযথ সংরেক্ষণের লক্ষ্যে এবং অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি বিবেচনায় নিয়ে বীমা আইন, ২০১০ কে আরও যুগোপযোগী ও অধিকতর কার্যকরী করতে এই সংশোধণের উদ্যোগ নেয়া হয়েছে।

সংশোধনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মতামত এবং অন্যান্য দেশের আইন পর্যালোচনাপূর্বক এর বিভিন্ন ধারায় সংশোধন বা সংযোজন ও বিয়োজনের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। চুড়ান্ত সংশোধনীর জারি করার পুর্বে খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্টজনদের মতামত পাঠাতে বলা হয়েছে।
এব্যপারে মতামত পাঠাতে হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত (officerlaw@idra.org.bd) ই-মেইলে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকস ফন্টে) এবং হার্ডকপি পাঠাতে হবে (পিডিএফ) আকারে। কর্তৃপক্ষ নির্ধারিত ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণ করবে না এবং আগামী ২৪ এপ্রিল ২০২৪ এর মধ্যে মতামত না পাওয়া গেলে এ বিষয়ে কারো আপত্তি বা মতামত নাই মর্মে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।












